মা দুর্গাকে অপমান করে মা বোনদের অপমান করেছে দিলীপ ঘোষ, আক্রমণ মালা রায়ের
দি নিউজ লায়ন ; রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের জুলকা পুর সংলগ্ন মাঠে সবং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার মাটিতে জগৎ জননী মা দুর্গাকে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ যে ভাবে অসম্মান এবং কলুষিত করেছেন বাংলার মা কুল কে অসম্মান করেছেন তারই প্রতিবাদে এবং বিজেপি রাজ্যগুলিতে নারী নির্যাতনের প্রতিবাদে মা মাটি মানুষের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে রাজনৈতিক কর্মী সম্মেলন ও মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
ওই সভায় প্রচুর মহিলা সামিল হয়েছিলেন। ওই সভায় উপস্থিত ছিলেন লোকসভার সদস্য মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী মালা রায়,সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক শ্রীমতি গীতা ভূঁইয়া, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়া দত্ত, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অমল কুমার পন্ডা সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। ওই সমাবেশে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর এর সাংসদ দিলীপ ঘোষের তীব্র সমালোচনা করেন সাংসদ মালা রায় ও সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া।মা দুর্গা কে অপমান করার জন্য বিজেপির বিরুদ্ধে তারা ধিক্কার জানান।
মালা রায় বলেন যারা রামের নামে স্লোগান দেয় তারা আবার জগত জননী মা দুর্গা কে অপমান করে অসম্মান করে। মা দুর্গা কে অপমান করারএদের কোনো নৈতিক অধিকার নেই। তাই বাংলার মাটিতে বাংলার মানুষের কাছে দাঁড়ানো বিজেপির কোন অধিকার নেই।তিনি আরো বলেন যে মা দুর্গা কে অপমান করা মানে মা ও বোন দের অপমান করা।তাই বিজেপি কে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তিনি মা ও বোনদের এগিয়ে আসার আহ্বান জানান। তাই তৃণমূল কংগ্রেস এর মহিলা কর্মীদের নিয়ে রাজনৈতিক সম্মেলনে মানুষের ঢল দেখে তিনি খুব খুশি বলে জানান।
সবং এর মাটিতে হাজার হাজার মহিলারা এই রোদ কে উপেক্ষা করে তৃনমূলের সভায় সামিল হয়েছিলেন এবং তারা সবাই মিলে প্রতিজ্ঞা করেন বিধায়ক শ্রীমতি গীতা ভূঞ্যা সঙ্গে গলা মিলিয়ে বলেন 2021 এর বিধানসভা নির্বাচনে দিদি আবার ক্ষমতায় ফিরবে আমরা দিদির সঙ্গে আছি দিদির সঙ্গে থাকবো।

Post a Comment